
রংপুর অফিস:
রংপুরে সেনাবাহিনীর গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।নআজ শুক্রবার সকালে রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে বেলুন উড়িয়ে টুর্র্নামেন্টের উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২২২ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহিদুল আবেদীনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেয়। পরে বিজয়ীদের মাঠে পুরস্কার বিতরন করা হয়।
এম২৪নিউজ/আখতার