
স্টাফ রিপোর্টার (রংপুর):
করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন রংপুর-৩ (সদর) আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ।
রবিবার বিকেলে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবি শংকর মন্ডলের হাতে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই) হস্তান্তর করেন তিনি।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪৭টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১৫০ পিস পিপিই প্রদান করেন সাদ এরশাদ।
এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। রংপুরে করোনা আক্রান্তদের অধিকাংশই স্বাস্থ্য বিভাগের লোকজন। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকলে তাদের ঝুঁকির মাত্রা বেড়ে যাবে।
এম২৪নিউজ/আখতার।