
অনলাইন ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে রবিবার রাত নয়টা পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, তিনজন র্যাব সদস্য, একশিশু ও এক দম্পতিসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আক্রান্ত ২১০ জনের মধ্যে ডাক্তার তিনজন। স্বাস্থ্যকর্মী আটজন। মডেল থানার পুলিশ সদস্য ২০। র্যাব – ১০ এর সদস্য ১৫ জন। কারারক্ষী ১৪ জন। শিশু পাঁচজন। কিশোর ১২ জন। নারী ১৭ জন। জনপ্রতিনিধি দুইজন। বাকিরা ২৫ থেকে ৬৫ বছর বয়েসী পুরুষ।
এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দব নাথ। গত পাঁচ এপ্রিল থেকে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এদের মধ্যে একজন নারী। বাকি ছয়জন ৫৫ থেকে ৮০ বছর বয়সী পুরুষ। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন নয়জন।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, তার থানার ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ জন দারোগা। লোকজনকে ঘরে রাখতে নিয়মিত টহল টিউটি করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।