রংপুরে ৫৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

রংপুর অফিস:

রংপুরে ৫৭৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার র‌্যাব-১৩, রংপুর, সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রংপুর মহানগরীর তাজহাট থানার মর্ডান মোড়ের ব্রিজের পাশে ২ জন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এই সংবাদের ভিত্তিতেগতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় মাদক কারবারী ময়নুল ইসলাম (৫৫), পিতা-মৃত আব্দুল জোব্বার, এবংঃ মমিনুল ইসলাম ওরফে মমিন (২৮), পিতা- ময়নুল ইসলাম, সাং-আশরতপুর মর্ডান, ওয়ার্ড নং-১৫, থানা-তাজহাট, জেলা-রংপুর কে ৫৭৬ পিস ইয়াবা অবৈধ মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply