রংপুর জেলা কমিউনিস্ট পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ আর নেই

নিউজ ডেস্ক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, কৃষক সমিতির প্রবীন নেতা, বীর মুক্তি যোদ্ধা কমরেড চন্দন ঘোষ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ব্যক্তি জীবনে চির কুমার ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে নগরীর স্টেশন রোডস্থ রংপুর জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে তার মরদেহ আনা হয়।এসময় কমিউনিস্ট পাটি রংপুর জেলা ও মহানগর কমিটি, গণতন্ত্রী পার্টি, ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ, পুজা উদ্যাপন পরিষদ, উৎসর্গ ট্রাষ্ট, জনতার রংপুর, সৎকার সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। পরে তাকে কমিউনিস্ট পার্টির লাল সালাম প্রদর্শন করা হয়। এর পরেই প্রশাসনের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর দখিগঞ্জ মহাশ্বাশানে সৎকর্ম করা হয়।

জানা গেছে, রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা চন্দন ঘোষ স্কুলে পড়ার সময় থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। এরপর তিনি রংপুর কমিউনিস্ট পার্টির একজন সার্বক্ষণিক কর্মি হিসেবে নিজেকে নিয়োজিত করেন। ১৯৭১ এর সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিষ্ট পার্টির ছাত্র ইউনিযনের গেরিলা সংগঠক ছিলেন। তিনি কৃষককের দাবি আদায়ের লক্ষ্যে মাঠ পর্যায়ের একজন লড়াকু সৈনিক ছিলেন।

১৯৯০ সালে কমিউনিস্ট পার্টির বিভাজনের সময় চন্দন ঘোষ শক্ত হাতে রংপুর পার্টির হাল ধরেন। সেই সময় তিনি কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, উৎসর্গ ট্রাস্টের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি আজীবন সাধারণ মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, কৃষক সমিতির প্রবীন নেতা, বীর মুক্তি যোদ্ধা কমরেড চন্দন ঘোষের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, জাসদ, বাসদ, জনতার রংপুর, গণতন্ত্রী পার্টি, ছাত্র ইউনিয়নসহ সাবেক ও বর্তমান ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply