
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক, রংপুর এর ঐচ্ছিক তহবিল থেকে বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক এর পক্ষে নগরীর বিভিন্ন বিদ্যালয়ে বৃত্তি প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোসাঃ শুকরিয়া পারভীন ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরাফাত রহমান।
এসময় ১২০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ২০০০ টাকা করে মোট ২,৪০,০০০ টাকার বৃত্তি বিতরণ করা হয়।
এম২৪নিউ/আখতার।

