
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় হিজরা জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এসময় হিজরা জনগোষ্ঠীর ১০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার