
নিউজ ডেস্ক:
অভিযান চালিয়ে রমেক হাসপাতাল থেকে ৭জন দালালকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আশপাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, রংপুর নগরীর হাজিরহাট এলাকার আবুল কাশেম, পরশুরাম এলাকার রফিক, হাজিরহাট এলাকার মন্নাফ, দুলাল, দিনাজপুরের খোরশেদ আলম, ধাপ কাকলী এলাকার ইসরাফিল এবং তারাগঞ্জ উপজেলার জাহেদুল ইসলাম।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কাজ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদেরকে গ্রেফাতার করা হয়।
তিনি আরো জানান, রোগীদের থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে অভিযান চালায় পুলিশ। হাসপাতাল প্রবেশ গেটের সামনে রোগীর আত্মীয়-স্বজনদের বাধাপ্রদান ও ভয়ভীতি প্রদর্শন দেখানোর অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার