রংপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ আজ

নিউজ ডেস্ক:

ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রংপুর প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টা থেকে প্রেসক্লাব ভবনের ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে একটি ঘোষিত প্যানেল থেকে ১৩জন প্রার্থী অংশগ্রহণ করেন। অপর ১০জন প্রার্থী প্যানেলের বাহিরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ক্লাবের ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করবেন। প্রার্থীদের কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) এই নির্বাচনে দফতর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাকিগুলোর মধ্যে সভাপতি পদে সদরুল আলম দুলু ও মাহবুব রহমান, সহ-সভাপতি পদে আবু তালেব, সাইফুল ইসলাম জাহাঙ্গীর ও আব্দুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার ও মেরিনা লাভলী, যুগ্ম সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী ও খন্দকার মোস্তফা সরওয়ার অনু, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার ও সুশান্ত ভৌমিক, ক্রীড়া সম্পাদক পদে নাজমুল ইসলাম নিশাত ও জাহাঙ্গীর আলম বাদল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একেএম মঈনুল হক ও রেজাউল ইসলাম বাবু, সদস্য পদে মোনাব্বর হোসেন, জয়নাল আবেদীন, মানিক সরকার মানিক, জাভেদ ইকবাল, জাকির হোসেন, সাব্বির আরীফ মোস্তফা পিয়াল ও মমিনুর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করছেন।

এর আগে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৮ জুলাই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে ১৯ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply