
নিউজ ডেস্ক:
করোনা (দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ ও ব্যাবহার উদ্বুদ্ধকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৩মার্চ) রংপুর মেডিকেল মোড় বাস স্টান্ডের সামনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আদুল আলীম মাহমুদের নির্দেশনায় ও রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উদ্যোগে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে যাত্রি ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ ও ব্যাবহার কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিসি) মেনহাজুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জমির উদ্দীন সরকার, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (উত্তর) দেলোয়ার হোসেন, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (দক্ষিণ) বেলাল হোসেন, রংপুর ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবার রহমান।
এম২৪নিউজ/আখতার