ভুয়া টিভি চ্যানেলে সাংবাদিক নিয়োগ, গ্রেফতার ১০

অনলাইন ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টেলিভিশন চ্যানেল ‘বিএসটিভি’ (BSTV)-র নামে সাংবাদিক ও প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

সোমবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে (বিএসটিভি) সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার বিকেলে মিরপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। সূত্র: জাগো নিউজ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply