
স্টাফ রিপোর্টার:
‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বিশ্ব যক্ষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আজ বুধবার ব্র্যাকের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে যক্ষারোগ সচেতনতা বিষয়ক একটি র্যালি বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল হাকিম। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবীর রনি, প্রধান অফিস সহকারী রানু মিয়া, মেডিকেল টেকনোলজি (ল্যাব) শরিফুল ইসলাম, ব্র্যাকের কমর্সূচী স্যংগঠক (যক্ষা নিয়ন্ত্রণ) কল্যানী দাস, সাংবাদিক হাবিবুর রহমান সোনা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার বিউটি বেগম, রাজেদা খাতুন, লিজা খাতুন, উজ্জল মিয়া, টিএ ল্যাব খাদিজা সুলতানা, মুকুল মিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, যক্ষা এখন একটি নিরাময়যোগ্য সাধারন ব্যধি। এতে কোন ভয়ের কারণ নেই। যক্ষা রোগের উপসর্গ দেখা দিলে (এক নাগাড়ে কয়েকদিন ধরে ঞনঘন কাশি) সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ব্র্যাকের স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
এম২৪নিউজ/আখতার