
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরও দুই চিকিৎসক ও দুই নার্স করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্টার এবং একই ওয়ার্ডের দুইজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হন।
বৃহস্পতিবার এই হাসপাতালের দুই নার্স এবং সোমবার দুই চিকিৎসকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্স আক্রান্ত হলো।
আরো পড়ুন: মিঠাপুকুরের প্রথম করোনা আক্রান্ত শিক্ষার্থী সাজ্জাদ সুস্থ্য হয়ে বাড়িতে
হাসপাতালের পরিচালক বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োজিত থাকায় এই চার চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার