রংপুর মেডিকেলে তিন দিনে ১৫ দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬ দালাল চক্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-তারেক হোসেন, আসাদ আলী, মফিজ উদ্দিন, মিলন মিয়া,আলাউদ্দিন, রায়হান মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এর আগে গত তিন দিনে অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের সাথে প্রতারণার অভিযোগে এ পর্যন্ত ১৫ দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৬ দালাল ও প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে রোগিদের দেয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রাসাদ পাঠক  জানান, দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের উৎপাত ও রোগিদের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।এ পর্যন্ত গততিন দিনে অভিযান চালিয়ে ১৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নগরীতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ জেল দেয়া হয়েছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৫ দালাল এবং প্রতারককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আইনে মামলা দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার