
নিউজ ডেস্ক:
করোনা দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে রংপুরের পালিচড়া গ্রামের দরিদ্র পরিবারের নারী ফুটবলারদের বাড়ি বাড়ি উপহার (খাদ্য সামগ্রী) পৌঁছে দিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম।
বুধবার বিকালে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পালিচড়া নয়াপুকুরে ২০ জন নারী ফুটবলারদের বাড়ি বাড়ি গিয়ে এসপি বিপ্লব কুমার সরকার এর পাঠানো উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (‘এ ‘সার্কেল) আরিফ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।
এসময় ফুটবল কোচ মিলন খান রাজ বলেন,একজন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এই দূর্যোগ কালীন মুহূর্তে দরিদ্র নারী ফুটবলারদের পাশে দাড়ানোয় আমরা ওনার নিকট কৃতজ্ঞ।
তিনি আরও বলেন,পুলিশ সুপার মহোদয় সব সময় পালিচড়ার এই নারী ফুটবলারদের পাশে থাকেন। তিনি দুই খেলোয়াড় নাসরীন ও রুমির হাঁটুর লিগামেন্ট অপারেশন এরও দায়িত্ব নিয়েছেন।করোনা পরিস্থিতি ভালো হলে খুব দ্রুত তাদের এই অপারেশন করার ব্যবস্থা করবেন এসপি মহোদয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম স্যারের পাঠানো উপহার নারী ফুটবলারদের বাড়ি বাড়ি আমরা পৌছে দিলাম।এবং সকল খেলোয়ার ও তাদের পরিবারের লোকজনকে করোনা থেকে সচেতন করা হল।
এম২৪নিউজ/আখতার