রংপুরের লাহিড়ীরহাট মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রংপুর অফিস:

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট মহিলা কলেজের এইচএসসি-২০২১ইং এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে কলেজ হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আইনজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি এ্যাড. ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।

লাহিড়ীরহাট মহিলা কলেজের অধ্যক্ষ প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাহিড়ীরহাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাহিড়ীরহাট মহিলা কলেজের প্রভাষক আবুল হাসেম, সাজিদুল মমতাজ, ফারহানা ইয়াছমিন, মকছুদার রহমান, তপন চন্দ্র বর্ম্মন,মোশফিকুর রহমান, মশিউর রহমান, জীবন চন্দ্র রায়, শাহিনুর রহমানসহ অত্র কলেজের বিদায়ী ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, লাহিড়ীরহাট মহিলা কলেজের ১৫তম ব্যাচের সর্বমোট ৫৬জন শিক্ষার্থী এইচএসসি-২০২১ইং পরীক্ষায় অংশ গ্রহন করছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply