
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের সীমান্তবর্তী রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী সড়কের ধাপেরহাট এলাকায় বাস চাপায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রংপুর সদরের সদ্যপুস্করনি ইউনিয়নের জানকি ধাপেরহাট গুয়াতিপাড়ার আব্দুল মান্নানের ছেলে। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরের এরশাদমোড়ে কসাইয়ের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ব্যাটারীচালিত একটি ভ্যানযোগে কসাইয়ের কাজ শেষে বাড়িতে ফিরছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে ধাপেরহাট সংলগ্ন পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনোয়ার হোসেন। নাখ-মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জনতা। প্রায় আধাঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এম২৪নিউজ/আখতার