
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের সীমান্তবর্তী রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী সড়কের ধাপেরহাট এলাকায় বাস চাপায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর সদরের জানকি ধাপেরহাট গুয়াতিপাড়ার আব্দুল মান্ননের ছেলে আনোয়ার হোসেন শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ব্যাটারীচালিত একটি ভ্যানযোগে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এরশাদমোড় থেকে বাড়িতে ফিরছিলেন। ধাপেরহাট সংলগ্ন পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনোয়ার হোসেন। নাখ-মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এম২৪নিউজ/আখতার