
নিউজ ডেস্ক:
রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন এ ঘোষণা করেন।
সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
সূত্র: ডেইলী বাংলাদেশ।