
রংপুর অফিস:
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় রংপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি অজয় প্রসাদ বাবন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, যুগ্ন আহবায়ক কাউন্সিলর হারাধন রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ দাস, সাংগঠনিক সম্পাদক ও মহনগর আওয়ামীলীগের সদস্য তাপস সরকার পাপ্পু, কোষাধক্ষ নিখিল বাগচী, সহ -কোষাধক্ষ গৌতম সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সেতু মোহন্ত, প্রান কুমার ভট্টাচার্য্য, রাজীব অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীরা যে কায়দায় বাঙ্গালী ও হিন্দু সংখ্যালঘুদের নিশ্চিহ্নকরার পরিকল্পনা করেছিল।
স্বাধীনতার পরবর্তি সময়ে একই কায়দায় এদেশীয় সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের বিভিন্ন জেলা তথা- বরিশাল, রংপুর, দিনাজপুর, পাবনা যশের কুমিল্লার মুরদাননগর ও সর্বশেষ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রয়ের উপর হামলা চালায়। তাই অমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বর্তমান সরকারের সহযোগীতা কামনা করছি ।
এম২৪নিউজ/আখতার