
রংপুর অফিস:
রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৮ জেলার মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৬ জেলায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে ৯ হাজার ৪শ’ ১৭ জন সহ এ পর্যন্ত মোট ৫ লাখ ২২ হাজার ৩৮ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন।
এর মধ্যে পুরুষ ৩ লাখ ১৫ হাজার ৯শ’ ২১ জন এবং নারী ২ লাখ ৬ হাজার ১শ’ ১৬ জন রয়েছেন। এ সময়ে সুস্থ্য হয়েছেন ২৬ জন। এ নিয়ে বিভাগে মোট ১৬ হাজার ১শ’ ৪ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫শ’ ৮১ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলীর কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত এই বিভাগের দিনাজপুরে ১৯, রংপুরে ১৫, নীলফামারীতে ৩, পঞ্চগড়ে ১, গাইবান্ধায় ১ এবং কুড়িগ্রাম জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।
গত কাল বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৭শ’ ৮৫ জন আক্রান্ত ও ১শ’ ১১ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১শ’ ৩৭ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ২৫ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৮৩ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ৭৭ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩০ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭০ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ’ ৯৭ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার