‘সড়কে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখছে বিআরটিসির প্রশিক্ষণ’

রংপুর অফিস:

সড়কে দুর্ঘটনা এড়াতে ও সড়কে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে যারা পরিবহন বিভাগে যুক্ত হচ্ছেন, তারা শৃঙ্খলার সাথে পরিবহন ড্রাইভিংসহ জাতীয় শুদ্ধাচার কলাকৌশলে দক্ষ হয়ে সড়কে ভূমিকা রাখছে বললেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম।

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর রংপুর নগরীর তাজহাট প্রশিক্ষণ কেন্দ্রেটির শুভ উদ্বোধনকালে বিআরটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম এসব কথা বলেন।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, সড়কে দক্ষ চালক তৈরিতে দেশের এই সমস্ত আঞ্চলিক কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে শুধুমাত্র দক্ষ চালকেই তৈরি হবেনা এর পাশাপাশি গাড়ির মেকানিক্যালসহ যাত্রী সাধারণের সাথে ভালো ব্যবহারের কলাকৌশলও শেখানো হবে এই কেন্দ্র থেকে। লাইসেন্সও দেয়া হবে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে।আমরা আশা করি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীনে বিআরটিসির এই যুগোপযোগী উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসাসহ সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

রংপুর বিআটিসি বাস ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর শ্রেষ্ঠ শুদ্ধাচারীদের মাঝে সম্মননা প্রদান করা হয়।
রংপুর বাস ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক জানান, প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের স্বল্প মেয়াদে ৩০ জনের করে একেকটি ব্যাচে পুরুষ ও মহিলাদের আলাদা করে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এ সময় প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা তাদের অভিমতব্যক্ত করেন। পরে তাদের হাতেও প্রশিক্ষণ সনদপত্রও তুলেন দেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।

এ সময় বিআরটিসি রংপুর বাস ডিপোর হিসাব শ্রী নারায়ন চন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তরে রংপুরের প্রোগ্রাম অফিসার হাবীবা হেলেনা ও ক্যাশিয়ার সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর রংপুর নগরীর তাজহাট প্রশিক্ষণ কেন্দ্রেটির ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন বিআরটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply