রংপুরে আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে চাষিদের মানব বন্ধন

রংপুর অফিস:

রংপুরে আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন চাষি ও ব্যবসায়ীরা।

রবিবার দুপুরে রংপুর বিভাগীয় আলুচাষি ও কল্যাণ সমিতির উদ্যোগে শহরের কাচারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। মৌসুমের শুরু থেকে হিমাগারে সংরক্ষণের জন্য ৫০ কেজির আলুর বস্তা প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। এ ভাড়া কমিয়ে বস্তা প্রতি ১৫০ টাকা করার দাবি জানিয়েছেন চাষিরা।

মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, আলুচাষি আলমগীর হোসেন, আবদুর রহিম। জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, রংপুরে আলু চাষে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বিক্রয় মূল্য অনেক কমে গেছে। বাজারে এখন আলুর দাম অনেক সস্তা। চাষিদের প্রতিবছরের মতো চলতি বছরও হিমাগারে আলু রাখতে হবে। হিমাগার মালিকরা সংরক্ষণের জন্য ৫০ কেজি আলুর বস্তা প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। এতে চাষিরা ক্ষতির সম্মুখীন হবেন। এ ভাড়া কমিয়ে বস্তা প্রতি ১৫০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি চাষিদের আলু হিমাগারে সংরক্ষণ দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেন হিমাগার মালিকেরা। সরকারিভাবে হিমাগার মালিকেরা নানা সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। কিন্তু আলুচাষি ও ব্যবসায়ীদের তেমন কোনো সুবিধা নেই। হিমাগারের ভাড়া না কমালে পরবর্তী মৌসুমে আলুচাষে কৃষকেরা নিরুৎসাহিত হবে কৃষকেরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply