রমেক ল্যাবে র‌্যাব সদস্যসহ আরো ১১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪ জন র‌্যাব সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

এছাড়াও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে ৪৮ ও ৩৭ বছর বয়সী দুইজন এবং হাতিবান্ধা উপজেলার একজনের (১৬) করোনা শনাক্ত হয়েছে।

রমেক পিসিআর ল্যাবে গত ৫৪ দিনে শুধু রংপুর জেলারই ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল (আইইডিসিআর’র তথ্য) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে সর্বমোট করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন এবং মারা গেছেন পাঁচজন।

এম২৪নিউজ/আখতার