
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাসের ধাক্কায় দিনেশ চন্দ্র নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশনের কাছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দিনেশ চন্দ্র উপজেলার সারপুকুর ইউপির চওড়াটারী জোড়াদেবী এলাকার জতীন্দ্র নাথের ছেলে।
আদিমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে ট্রাক্টরে তেল নিতে ফাতেমা ফিলিং স্টেশনে যান দিনেশ। এ সময় একটি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।