
নিউজ ডেস্ক:
লালমনিরহাটে ঝটিকা অভিযান চালিয়ে ১৮ আসামিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ। এ সময় বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের নেতৃত্বে শুক্রবার রাতে পৃথক এ দুটি অভিযান চালানো হয়। শনিবার দুপুরে অতিরিক্ত এসপি (এ সার্কেল) শফিকুল ইসলাম শফিক এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, লালমনিরহাট জেলা ও উপজেলার বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী, নারী নির্যাতন ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন, পুলিশের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।