
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে চাঞ্চল্যকর জালিয়াতি মামলায় ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে তরিকুল ইসলাম মুমিনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষে তাকে গ্রেফতারের কথা স্বীকার না করলেও আজ শুক্রবার ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেন।
পরে সে টাকা নিয়ে মমিন উধাও হয়ে জন্মস্থান ভোলায় পলাতক হন। পরে তার অবস্থান নিশ্চিত করার পর বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি, তবে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতারের সহায়তা চাইলে ভোলা সদর মডেল থানা পুলিশের মোবাইল টিম সহায়তা করে। মামলাটি চাঞ্চল্যকর না হলে এ করোনার মধ্যে তাকে গ্রেফতারের জন্য ভোলায় ঢাকা পুলিশ আশার কথা নয় বলে জানান ওসি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।