দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারো বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে : কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকার আবারো বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কিছুদিন ধরে অসাবধানতা,সচেতনতার জন্য করেনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে,অহেতুক যেখানে সেখানে সমাগম করে জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার,প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।