
অনলাইন ডেস্ক:
গোপনে প্রেম করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘বেরোবি সিঙ্গেল ঐক্যজোট’র সাত সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন সহ-সাধারণ সম্পাদক, যুগ্ন-সাধারণ সম্পাদক,নারী বিষয়ক সম্পাদক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জন সংযোগ সম্পাদক এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক।
এ বিষয়ে বেরোবি সিঙ্গেল ঐক্যজোটের সভাপতি মীর সাইফুল্লাহ রাব্বি অনিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গেল কমিটির আইন ভঙ্গ করে তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। প্রাথমিক তথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ মেলে। তাই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বেরোবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০১৯ সালে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল ঐক্যজোট কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান শর্ত– শিক্ষাজীবনের গতি স্বাভাবিক রাখতে কোনো সদস্যই প্রেম করতে পারবে না।