
নিউজ ডেস্ক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ১৯ নভেম্বর।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ রোববার থেকে ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবে। চয়েস ফরম পূরণ থেকে সাক্ষাৎকার ও ভর্তি পর্যন্ত শিক্ষার্থীদের যা যা করণীয় তা হলো।
অনলাইনে চয়েস ফরম পূরণের সময়সীমা:
২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ: ২৮ নভেম্বর বৃহস্পতিবার।
যাচাই-বাছাই ও ভর্তির তারিখ:
২ ও ৩ ডিসেম্বর, সোমবার ও মঙ্গলবার।
শূন্য আসনের বিপরীতে বিভাগ ভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ: ৫ ডিসেম্বর বৃহস্পতিবার।
যাচাই-বাছাই ও ভর্তির সময় যেসব কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে:
১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসা পত্র
২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট– এর ফটোকপি (প্রতিটির তিন কপি করে)।
৩। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪। ৩কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি(ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ)
৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
৬। অনলাইনে পূরণকৃত চয়েজ ফরমের প্রিন্টকপি(রঙিন)
ইউনিট ভিত্তিক সাবজেক্ট চয়েস দেয়া যাবে:
‘এ’ ইউনিট:
১ম শিফট: (বিজ্ঞান -২৭টি আসন)সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১০৮মেরিট পজিশন), ২য় শিফট: (বিজ্ঞান -২৮টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১১২মেরিট পজিশন), ৩য় শিফট: (বাণিজ্য -১৫টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-৬১মেরিট পজিশন) (মানবিক -৬২টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-২৪৮মেরিট পজিশন), ৪র্থ শিফট: (মানবিক-৬৩টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১৫২মেরিট পজিশন)।
‘বি’ ইউনিট:
১ম শিফট (বিজ্ঞান-৭৬টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-৩০৪মেরিট পজিশন), ২য় শিফট: (বিজ্ঞান -৬১টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-২৪৪মেরিট পজিশন), (বাণিজ্য- ৬১টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-২৪৪মেরিট পজিশন) ৩য় শিফট- (মানবিক -৮৯টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-৩৫৬মেরিট পজিশন) ৪র্থ শিফট: (মানবিক -৮৮টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-৩৬২মেরিট পজিশন)।
‘সি’ ইউনিট:
১ম শিফট (বিজ্ঞান ও মানবিক -৬০টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-২৪০মেরিট পজিশন), ২য় শিফট: (বাণিজ্য-১৮৫টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে
পারবে (১-৭৪০ মেরিট পজিশন)
‘ডি’ ইউনিট:
১ম শিফট: (বিজ্ঞান -১৪০টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১০৪৫ মেরিট পজিশন), ২য় শিফট- (বিজ্ঞান -১৪০টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে(১-১৩০০মেরিট পজিশন)।
‘ই’ ইউনিট:
১ম শিফট (বিজ্ঞান -৪৯টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১০০মেরিট পজিশন), ২য় শিফট: (বিজ্ঞান -৫১টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১৪৫মেরিট পজিশন)
‘এফ’ ইউনিট:
১ম শিফট (বিজ্ঞান- ৮০টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে ( ১-৩২০মেরিট পজিশন) ২য় শিফট: (বাণিজ্য ও মানবিক- ৪০টি আসন) সাবজেক্ট চয়েজ দিতে পারবে (১-১৬০মেরিট পজিশন)।
সূত্র: ডেইলী বাংলাদেশ।