বেরোবি’র সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন ড. নজরুল ইসলাম

নিউজ ডেস্ক:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হলেন সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

এ নিয়োগ আদেশ ১০ মার্চ অপরাহ্ন থেকে পরবর্তী তিন বছরের জন্য কার্যকর হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply