গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হলেন পীরগঞ্জের শাহীনুর

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুর গ্রামের মো: শাহীনুর ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদন্নোতি পেয়েছেন। তার এই পদন্নোতিতে রংপুরবাসী আনন্দিত।

শাহীনুর ইসলাম ১৯৭৮ সালের ১৫ মার্চ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তার বাবা মো: সেকেন্দার আলী ও মা ফাতেমা বেগম ।

তিনি মির্জাপুর আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি ও কারমাইকেল কলেজ হতে এইচএসসি পাশ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন ।

পড়ালেখা শেষে তিনি প্রথমে বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজে যোগদান করেন । তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি কালেক্টরেটে যোগদান করেন ।

এরপর দিনাজপুর ডিসি অফিসে এলও ও আরডিসি হিসেবে কাজ করেছেন। তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে দিনাজপুর সদর, গাজীপুর সদর ও ভুঞাপুর উপজেলায় সুনামের সাথে কাজ করেছেন ।

এর পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কক্সবাজার সদর ও নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় কাজ করেছেন । সোনারগাঁ উপজেলায় কাজ করার কৃতিত্বস্বরুপ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন ।

পরবর্তীতে তিনি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালন করেন । তিনি বর্তমানে উপসচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত আছেন । ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক ।

স্ত্রী নুসরাত ইসলাম একজন আদর্শ গৃহিণী । তার উপসচিব হওয়াতে, রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই পদোন্নতিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেশ রত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি যেন সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply