মোহাম্মদ নাসিমকে নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস, বেরোবি শিক্ষিকা গ্রেফতার

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের সিরাজাম মুনিরা নামের এক শিক্ষিকার বিরুদ্ধে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত ১২ টার দিকে অভিযুক্ত শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার করা হয়।

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক স্ট্যাটাসের অভিযোগ তাকে গ্রেফতার করা হয়।

একইদিনে মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দিয়ে পরে মুছে ফেলেন তিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ওই শিক্ষিকা সিরাজুম মুনিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার ও ছাত্রজীবনে বামপন্থী রাজনীতি করতেন।

জানা যায়, ১৩ জুন লাইফ সাপোর্টে থাকা সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মো. নাসিম মারা যান। তার মৃত্যুতে নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গ কর ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে পোস্ট দেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে তা ডিলিট করেন তিনি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ পালটা স্ট্যাটাস দিয়ে অভিযুক্তের শাস্তি দাবি জানান। এছাড়াও বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরসহ আওয়ামীলীগের উচ্চ মহলে বিষয়টি আলোচনা হয়। পরে রাত ১০টার কিছুক্ষণ পূর্বে বিষয়টি ভুল করেছেন স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দেন সেই অভিযুক্ত শিক্ষিকা সিরাজাম মনিরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে এগারোটার দিকে থানায় জমা দিয়েছি। এখনো থানায় আছি। আমি চাই তার শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আটক করার পর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে গভীর রাতে এ খবর লেখা পর্যন্ত এক বিশেষ সূত্রে জানা গেছে।

এ খবর লেখা পর্যন্ত তাজহাট থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পরামর্শক্রমে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সূত্র: দেশ সংবাদ।