
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১২ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
আক্রান্তরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২১), পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৩১), কামাল কাছনা গুঞ্জন মোড়ের এক পুরুষ (৪৯), ধাপ শিমুলবাগ এলাকার এক যুবক (২৮), কামাল কাছনার এক বৃদ্ধ (৬৮), মাহিগঞ্জের এক নারী (৪০), সাতগাড়ার এক পুরুষ (৪৮), ধাপ বিজয় গলির এক পুরুষ (৫৮), এক যুবক (২৩), গুপ্তপাড়ার এক যুবতী (২৪), ধাপ সার্কিট হাউজ লেনের এক বৃদ্ধ (৬৮), এক নারী (৫০), গণেশপুরের এক নারী (৪৫), স্টেশন রোড এলাকার এক যুবক (২৭), এক নারী (৩০), বুড়িরহাট ফার্ম এলাকার এক শিশু (৪), মিঠাপুকুর উপজেলার এক নারী (৩৭), কাউনিয়া উপজেলার এক পুরুষ (৪৩), কাউনিয়ার হারাগাছের এক বৃদ্ধ (৬১), গঙ্গাচড়া হাসপাতালের এক স্টাফ নার্স (৩৯)।
এছাড়া লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬০), হাতিবান্ধার এক পুরুষ (৫৯), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক পুরুষ (৩২), গাইবান্ধার ফুলছড়ির এক পুরুষ (৩০), সুন্দরগঞ্জের এক নারী (৫৬), এক পুরুষ (৫০), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৩৫), এক নারী (৪৯), এক শিশু (৮) ও এক যুবতী (২৬) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এম২৪নিউজ/আখতার।