
অনলাইন ডেস্ক:
আরেক দফায় বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি। কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি এবার ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
এম২৪নিউজ/আখতার