উত্তরাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

রংপুর অফিস:

উত্তর অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত’কে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

৫ এপ্রিল গভীর রাতে র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাউয়ার মোড় থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলা রয়েছে।

এলাকার এক আতঙ্কের নাম ছিল “মবু ডাকাত” সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তার কার্যক্রম চালাতো। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব -১৩।

মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব -১৩ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বার্তায় জানান, মোঃ মবু মিয়া ওরফে মবু ডাকাত (৫৫) উত্তরবঙ্গের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারী।

নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাও সে। দীর্ঘদিন যাবৎ তার এ ব্যবসা সে চালিয়ে আসছে। তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এবং তার বিরুদ্ধে যাতে কেউ মুখ খুলতে না পারে সে জন্য তার এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এসব কারণে সে তার এলাকায় “মবু ডাকাত” নামে পরিচিতি পায়।

তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলা রয়েছে। এক কথায় এলাকার এক আতঙ্কের নাম ছিল “মবু ডাকাত” সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তার কার্যক্রম চালাতো।

বিভিন্ন সময় পরিচয় গোপন রেখে অসংখ্য ব্যক্তি তার বিরুদ্ধে অধিযাচনপত্রের মাধ্যমে মবু ডাকাতের কর্মকান্ড প্রতিহত করার জন্য র‌্যাবের কাছে সহায়তা চায়। র‌্যাব তাকে আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত কাল৫ এপ্রিল গভীর রাতে র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার (২নং পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে) কাউয়ার মোড় থেকে বড়ভিটাগামী রোডের পূর্ব দিকে কাঁচা ও পাঁকা রাস্তার সংযোগ স্থলে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবাসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোঃ মবু মিয়া মবু ডাকাত (৫৫) জেলা-নীলফামারী’কে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ডাকাতী এবং মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply