এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

অনলাইন ডেস্ক:

চলে গেলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।