করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাসে জীবন দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।

এ পর্যন্ত করোনায় ১৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

পুলিশ সদস্যদের মাঝে প্রথম কভিড-১৯ শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। আর গত ২৮ এপ্রিল এ রোগে পুলিশ সদস্যদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।

সূত্র: ইত্তেফাক অনলাইন।