রমেক পিসিআর ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, (রংপুর):

গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ১৯ জন, গাইবান্ধা জেলায় ৪ জন, কুড়িগ্রাম জেলায় ৩ জন ও লালমনিরহাট জেলায় ২ জনসহ সর্বমোট ২৯ জনের মাঝে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন, মেট্রোপলিটন পুলিশ ১জন, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ১জন, আদর্শপাড়ায় ১জন, শালবন মিস্ত্রিপাড়ায় ৩জন, ধাপ মেডিকেল মোড় এলাকার ২জন, গোমস্তপাড়ার ১জন, কেরানীপাড়া ১জন, লালবাগ এলাকায় ১জন ও ঢাকা থেকে রংপুর মেডিকেলের রোগী চিকিৎসাধীন ১জন, তারাগঞ্জ উপজেলায় ৪জন, গঙ্গাচড়া উপজেলায় ১জন, কাউনিয়া উপজেলায় ১জন, মিঠাপুকুর উপজেলায় ১জন ও পীরগাছায় উপজেলায় ১জন করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়াও গাইবান্ধা জেলা সদরে ১জন,পলাশবাড়ীতে ১জন, সুন্দরগঞ্জে ১জন, সাদুল্ল্যাপুর ১জন, কুড়িগ্রাম জেলায ৩জন এবং লালমনিরহাট জেলার আদিতমারীতে ১জন ও হাতিবান্ধা ১জন শনাক্ত হয়েছেন।

এম২৪নিউজ/আখতার।