করোনায় আরো এক পুলিশের মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে শ্রী নিরোদ চন্দ্র মণ্ডল নামে পুলিশের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হলো।

মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় জনানো হয়, গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিরোদ চন্দ্র মণ্ডল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।