
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে রংপুর বিভাগের পাঁচ জেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরে ৯ জন, লালমনিরহাটে তিনজন, গাইবান্ধায় দুইজন, কুড়িগ্রামে একজন ও নীলফামারীতে একজনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের এক সদস্য, নগরীর ক্যাডেট কলেজ রোডের সর্দারপাড়ার এক নারী, জুম্মাপাড়ার এক নারী, ধাপ এলাকার এক পুরুষ, মিস্ত্রিপাড়ার এক নারী ও এক যুবক, মিস্ত্রিপাড়ার সেলুর মোড়ের এক যুবক, সিও বাজারের এক পুরুষ এবং ইসলামবাগ এলাকার এক পুরুষ রয়েছেন।
এম২৪নিউজ/আখতার।