
অনলাইন ডেস্ক:
রাজধানীর কলাবাগানের ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের এক স্কুলছাত্রী আনুশকাহ নূর আমিনকে দিনদুপুরে ধর্ষণ শেষে হত্যা ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলছে। ওই ছাত্রীকে গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে তার বন্ধু দিহান ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় ঘটনাটি ঘটে।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যায় ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত দিহানসহ চারজনকে আটক করা হয়েছে। ওই স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, দিনদুপুরে তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।
ওই ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতরা প্রভাবশালী। তাই আটকদের থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার