কলেজের নির্মাণাধীন গেট ধসে নিহত ৪

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার বিকাল ৪টার দিকের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’

সুত্র: ডেইলী বাংলাদেশ।