
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর সর্ববৃহৎ পাইকারি মার্কেট নবাবগঞ্জ (বেতপট্টী) বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
নবাবগঞ্জ (বেতপট্টী) বাজারে রংপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে জানাগেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে সামনের মার্কেটে।