গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক:

গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুলকে (৫৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। আহত চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে গত মঙ্গলবার রাতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেল যোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুরের পোসাগির মোড় এলাকায় তার পথরোধ করে। পরে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন তার ওপর হামলা করে। এসময় তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আবুল কালাম আজাদসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে ফরহাদ কামাল বিপুল বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply