
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রীবাহী পিকআপ ও মালবাহী ট্রাকের মুখেমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৭ জন। আহতের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সূত্র: ইত্তেফাক অনলাইন।