নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান, আটক ৫

অনলাইন ডেস্ক:

নীলফামারী সদরের সোনা রায় ইউনিয়ন মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারীর মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার রাত থেকেই ঘিরে রাখা হয়। সকালে ওই বাড়ি থেকে সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply