পাটগ্রামে ৬৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রংপুর অফিস:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩। এসময় মাইক্রোবাস চালকসহ মাদক কারবারিকে আটক করা হয়।

আজ শুক্রবার দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের মাহমুদ বশির আহমেদ পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বাউরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মাইক্রোবাস সন্দেহ করলে গাড়ীটিকে আটক করে তল্লাশী করলে ৬৪৮ বোতল ফেন্সিডিল গাড়ির ভিতরে পাওয়া যায়।

উদ্ধারকৃত ফেন্সিডিল

পরে মাইক্রোবাস চালক জীবনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাদল হাসান জীবন (২৭), শ্রী মানিক দাস (৩৫) গ্রেফতার করে। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।পাটগ্রাম থানায় তাদের হস্তান্তর করেছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে র‌্যাব-১৩।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply