বদরগঞ্জে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিলেন অর্ধশত আওয়ামীলীগ নেতাকর্মী

রংপুর অফিস:

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনবিচ্ছিন্ন একজনকে নৌকার প্রার্থী করা হয়েছে এমন অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অর্ধশত নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।স্থানীয় মাঠের হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

জানা যায়,রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনবিচ্ছিন্ন একজনকে নৌকার প্রার্থী করা হয়েছে এমন অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫০ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। তার সবাই ওই ইউনিয়ন কমিটির নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফুল ইসলাম। এ সময় দল থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, আগামী ৫ জানুয়ারি বদরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে। লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ পাঁচ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী তার শ্যালক রাকিব হাসান দুলু শাহকে চেয়ারম্যান পদে মনোনয়ন পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। অথচ দুলু শাহের সঙ্গে লোহানীপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনও সম্পর্ক নেই। তিনি জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে ওঠাবসা করেন। এ রকম একজন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদে লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন।তারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে দুলু শাহের পরিবর্তে দলের পরিক্ষিত যে কাউকেই মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজ মেম্বার, মজিদ মন্ডল, রাজা মিয়া মন্ডল, রাজ্জাক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল হক টুটুল সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply