পার্বতীপুরে শিবির নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের সময় তানজিদ ইসলাম নামে শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তানজিদ ইসলাম উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

তিনি বলেন, তানজিদ জামায়াত শিবিরের সক্রিয় সদস্য। শুক্রবার রাত ১০টার দিকে তিনি তার বাড়ির পাশে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লিফলেট বিতরণ করছিলেন। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply